শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ১২:৩০ পিএম, ২০২৬-১১-০৮
মোঃ মোকাদ্দেছুর রহমান রকি যশোর
যশোর শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল এন্ড কলেজে এ বছর এইচএসসি পরীক্ষায় প্রকাশিত ফলাফলে বিপর্যয়ের পিছনে শিক্ষক স্বল্পতাকে বেশী দায়ী করেছেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রফেসর শেখ মোঃ আব্দুল হান্নান। যেখানে বিগত বছরে এইচএসসি ফলাফলে কিছুটা সন্তোষ প্রকাশ করলেও এবারের ফলাফলের জন্য তিনি শিক্ষক স্বল্পতার পাশাপাশি নানা কারণ উল্লেখ করেছেন। এই প্রতিষ্ঠানে এইচএসসিতে গণিতের পাঠ দানের জন্য শিক্ষক পদ সৃষ্টি হয়নি বলে জানিয়েছেন।
অত্র প্রতিষ্ঠানে খোঁজ নিয়ে জানাগেছে, চলতি বছরে ২০২৬ সালে এইচএসসিতে ৩৩৬ জন পরীক্ষার্থী অংশ নেন। এর মধ্যে পাস করেছেন ৭৬ জন, অকৃতকার্য হন ৭৯জন। অর্থাৎ ৭৬.৮৪ শতাংস শিক্ষার্থী পাস করেছে। এর মধ্যে জিপিএ ফাইভ পেয়েছ ৩জন। যার মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে ১জন ও মানবিক বিভাগ থেকে ২জন। বিজ্ঞান বিভাগ থেকে পাসের হার ৮১%, মানবিক বিভাগের ৮৫% ও ব্যবসা বাণিজ্য শাখা থেকে পাসের হার ৫১%।
প্রতিষ্ঠানের অধ্যক্ষ শেখ মোঃ আব্দুল হান্নান আরো জানান,বর্তমানে এ প্রতিষ্ঠানে ৩য় শ্রেনী থেকে দ্বাদশ শ্রেনী পর্যন্ত ২৭ জন শিক্ষক পাঠদান দিয়ে থাকেন। এইচএসসিতে শিক্ষক স্বল্পতার কারণে ভাল ফলাফরে বড় বাঁধা মনে করে তিনি বলেন,শিক্ষার গুনগত মান উন্নয়নে শিক্ষক স্বল্পতার কারনে যথাযথ শিক্ষাদানের অভাব রয়েছে এখানে। এই প্রতিষ্ঠানে বিগত বছরে এইচএসসি ফলাফলে দেখা যায় ২৮৮ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেন ২৬৪জন। অকৃতকার্য হন মাত্র ২৪জন। পাসের হার ৯১.৬৬%। বিগত বছরের তুলনায় এবছর এই প্রতিষ্ঠানে ফলাফলে বিপর্যয় গোটা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের অভিভাবকদের হতবাক করে তুলেছে। প্রতিষ্ঠান প্রধান আরো জানান,অত্র প্রতিষ্ঠানে বিগত ২০২২ সালের ২৫ আগস্ট থেকে পদার্থ বিদ্যা বিষয়ে সহকারী অধ্যাপক কল্যাণ সরকার,পরিসংখ্যান বিষয়ে সহকারী অধ্যাপক মোঃ শাহজাদা আরী নেওয়াজ,ইসলাম শিক্ষা বিষয়ে প্রভাষক মুহাঃ সাইফ উদ্দীন, হিসাব বিজ্ঞান বিষয় প্রভাষক মোঃ ফজলুল হক,বাংলা বিষয়ে প্রভাষক ড. ওয়াহিদা নাজনীন,ব্যবস্থাপনা বিষয়ে প্রভাষক মাসুমা খাতুন,চারু ও কারুকলা বিষয়ে প্রভাষক নাছিরা পারভীন, সমাজ বিজ্ঞান বিষয়ে প্রভাষক মোছাঃ উম্মে সালমা শিলা, যুক্তিবিদ্যা বিষয়ে প্রভাষক মোঃ আবু সাঈদ, ভূগোল বিষয়ে প্রভাষক মোছাঃ কবিতা পারভীন,তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে প্রভাষক মোঃ মখলেচুর রহমান,ইংরেজী বিষয়ে প্রভাষক শুভ্র প্রকাশ হালদার,অর্থনীতি বিষয়ে প্রভাষক মোঃ আঃ সামাদ, জীব বিজ্ঞান বিষয় প্রভাষক পবিত্র কুমার স্বর, রসায়ন বিষয় প্রভাষক মোঃ গোলাম রসুল ও পৌরনীতি বিষয়ে প্রভাষক ফাতেমা খাতুন, রসায়ন বিষয়ে প্রদর্শক মোঃ আব্দুল লতিফ কলেজ পাঠদানে নিযুক্ত থাকলেও তারা আবার অন্যান্য শ্রেনীতে পাঠদান করতে বাধ্য হচ্ছে।এছাড়া, অত্র প্রতিষ্ঠানে প্রকৃত পক্ষে ৩য় শ্রেনী থেকে দশম শ্রেনীর জন্য শরীর চর্চা শিক্ষক মোঃ তৌহিদুর রহমান, হিন্দু ধর্ম পাঠদানে সহকারী শিক্ষক স্মৃতি লতা ঘরামী, সমাজ বিজ্ঞান বিষয়ে সহকারী শিক্ষক মোঃ মনিরুল আলম,কম্পিউটার শিক্ষা পদে সহকারী শিক্ষক মোঃ মতিয়ার রহমান, সমাজ বিজ্ঞান বিষয়ে সহকারী শিক্ষক ফরিদা ইয়াসমিন, ইসলাম ধর্ম বিষয়ে সহকারী শিক্ষক মোঃ জহুরুল ইসলাম, কৃষিশিক্ষা বিষয় সহকারী শিক্ষক মোঃ মুজিবার রহমান, বিজ্ঞান বিষয় সহকারী শিক্ষক মোঃ মুকাররম হুসাইন,সামাজিক বিজ্ঞান বিষয় সহকারী শিক্ষক মোছাঃ পারভীনা খাতুন ও গণিন ও বিজ্ঞান বিষয়ে সহকারী শিক্ষক মদন কুমার দায়িত্ব পালন করছেন। উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিক পর্যায় মাত্র ২৭ জন শিক্ষক পাঠদান করে যাচ্ছেন। দুই শিফটে এ প্রতিষ্ঠানে শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়ে থাকে বলে তিনি জানান। খোঁজ নিয়ে আরো জানাগেছে,যশোর শিক্ষা বোর্ডের অধীনে এ প্রতিষ্ঠান মডেল হিসেবে দাঁড় করানোর জন্য মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোরের অগ্রনী ভূমিকা হিসেবে বোর্ডের অর্থায়নে জমি কেনা ও পাঠদান কার্যক্রম শুরু করা হয়। প্রথম পর্যায়ে বেসরকারি এ প্রতিষ্ঠানে ১৮ জন শিক্ষক নিয়ে কার্যক্রম শুরু করা হলেও যখন এ প্রতিষ্ঠান শতভাগ সরকারীতে রুপান্তর হন তখন কাগজপত্র ত্রুটি ও বিভিন্ন থাকার কারনে ১৬ জন শিক্ষক ও ২ জন কর্মচারী তাদের এ প্রতিষ্ঠানে দায়িত্ব পালনের যোগ্যতা হারান। যার ফলে নতুন করে সে পরিমান শিক্ষক নিয়োগ না হওয়ায় শিক্ষক শুন্যতা পাঠদানে চরম প্রতিবন্ধকা সৃষ্টি হচ্ছে। তাছাড়া,এ প্রতিষ্ঠান শুরু থেকে যারা শিক্ষকতা হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন তাদের নিয়োগপত্রে অত্র প্রতিষ্ঠান থেকে অন্য কোন প্রতিষ্ঠানে বদলী নাই এমন নির্দেশনা থাকায় শিক্ষকেরা সুযোগ কাজে লাগাতে শিক্ষার্থীদের উপর কৌশল প্রয়োগ করছেন বলে খবর পাওয়া গেছে। এ অবস্থা থেকে উত্তরণের জন্য অধ্যক্ষ প্রফেসর শেখ মোঃ আব্দুল হান্নান মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরসহ শিক্ষা মন্ত্রনালয়ে শিক্ষক শুন্যতার বিষয় অবহিত করলেও আজ পর্যন্ত কোন ফল পাননি। যার ফলে তিনি এ পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্য যশোরের প্রতিমন্ত্রীসহ উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করেছেন।
নিজস্ব প্রতিবেদক : ২০২৭ শিক্ষাবর্ষের সব পাঠ্যপুস্তক ২০২৬ সালের ডিসেম্বরের মধ্যেই শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেওয়ার à¦...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : গাজীপুর প্রতিনিধি : গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে ফের বিক্ষোভ করার চেষ্টা করেছেন পোশাক কারখানার কà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : আবদুস সালাম। বরুড়া, কুমিল্লা: কুমিল্লার বরুড়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র্যালি ও আলোà¦...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : এস.এফ.এম.মোস্তাঈন বিল্লাহ: রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে দেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ার প্রবণতা র...বিস্তারিত
মাহাদী বিন সুলতান, রাঙ্গামাটি: : "করবো সমবায় গড়বো দেশে, সবার আগে বাংলাদেশ।" এই প্রতিপাদ্যে ৫৫তম জাতীয় সমবায় দিবস ২০২৬ উদযাপন উপলà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : ভূমধ্যসাগরের উত্তাল সাগরে মৃত্যুর মুখ থেকে উদ্ধার হওয়ার পর মিশরের দামিয়েত্ত কারাগারে আটক ৬৫ বাংল...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited